মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বোমা হামলায় বাংলাদেশের নিন্দা
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পিএমআপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রউ টাউনশিপের একটি হাসপাতালে সাম্প্রতিক বোমা হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাখাইনে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার ঘটনার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বোমা হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানায়।
বেসামরিক মানুষ ও স্থাপনাগুলোর সুরক্ষায় জোর দিয়ে বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের বৈষম্য ছাড়াই এসব স্থাপনা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উল্লেখ করা হয়, রোহিঙ্গা ও রাখাইনসহ সব সম্প্রদায়কে সহিংসতার বাইরে রাখতে হবে।
মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বোমা হামলায় বাংলাদেশের নিন্দা