প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএমআপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
মাল্টি-রোল কম্ব্যাট যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন’ কিনতে আগ্রহী বাংলাদেশ। এজন্য বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ'র মধ্যে আগ্রহপত্র বা লেটার অব ইনটেন্ট সই হয়েছে।
১০ই ডিসেম্বর মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র সই হয়।
লিওনার্দো এসপিএ ইতালির ওয়েবসাইটের তথ্য বলছে ইউরোফাইটার কনসোর্টিয়ামের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেন যুক্ত আছে।
তবে এ ধরনের কতটি যুদ্ধবিমান বাংলদেশ কিনবে, সেজন্য কত খরচ হবে, সে বিষয়ে কোনো ধারণা সেখানে দেওয়া হয়নি। দুই ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ ৫৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। বর্তমানে ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীর বহরে এই সুপারসনিক যুদ্ধবিমান রয়েছে।
'ওয়ারপাওয়ারবাংলাদেশ ডট কম'-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে ২১২টি আকাশযান রয়েছে। এর মধ্যে ৪৪টি যুদ্ধবিমান।
‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ
মাল্টি-রোল কম্ব্যাট যুদ্ধবিমান 'ইউরোফাইটার টাইফুন’ কিনতে আগ্রহী বাংলাদেশ। এজন্য বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ'র মধ্যে আগ্রহপত্র বা লেটার অব ইনটেন্ট সই হয়েছে।
১০ই ডিসেম্বর মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টাইফুন যুদ্ধবিমান কেনার এই প্রক্রিয়া বিমানবাহিনীর সম্মুখ সারির সক্ষমতা বাড়ানোর অংশ।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র সই হয়।
লিওনার্দো এসপিএ ইতালির ওয়েবসাইটের তথ্য বলছে ইউরোফাইটার কনসোর্টিয়ামের সঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং স্পেন যুক্ত আছে।
তবে এ ধরনের কতটি যুদ্ধবিমান বাংলদেশ কিনবে, সেজন্য কত খরচ হবে, সে বিষয়ে কোনো ধারণা সেখানে দেওয়া হয়নি।
দুই ইঞ্জিনের ইউরোফাইটার টাইফুন সর্বোচ্চ ৫৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে।
বর্তমানে ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, অস্ট্রিয়া, সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীর বহরে এই সুপারসনিক যুদ্ধবিমান রয়েছে।