প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএমআপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
ছবিতে বাম থেকে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শেখ বশির আহমেদ এবং পরিচালকদের মধ্যে চৌধুরী জামাল আশরাফ, মঈন উদ্দিন, তৌসিফ ইকবাল সিদ্দিকী ও চৌধুরী নওরীন জামাল, আলাপের প্রধান সম্পাদক ও প্রকাশক সাইফুল হাসান রিকু এবং নির্বাহী সম্পাদক আহরার হোসেন
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডিজিটাল ওয়েব মিডিয়া আলাপ। সোমবার ‘আলাপ’ ওয়েবসাইটের উদ্বোধন করেন শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, আলাপ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও শেলটেক গ্রুপের ভাইস-চেয়ারম্যান শেখ বশির আহমেদ ও শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।
আলাপের ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী দর্শক ও পাঠকরা এখন থেকে অনলাইনে আলাপ নিউজের বিশেষ সংবাদ, ভিডিও ও বিভিন্ন প্রতিবেদন সহজেই খুঁজে পাবেন।
“কথা চলুক” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা আলাপ এর আগে থেকেই ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কনটেন্ট প্রকাশ করে আসছে। এবার সেই সব কনটেন্ট পাওয়া যাবে আলাপের ওয়েবসাইটে।
সোমবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে কুতুবউদ্দিন আহমেদ বলেন, “দর্শকের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার, তবে সত্য এবং শিক্ষনীয় কাজ করলে সফলতা আসবে।”
আলাপ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও শেলটেক গ্রুপের ভাইস-চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আলাপ হোল্ডিংস লিমিটেডের পরিচালক তানভীর আহমেদ বলেন, “আমি আশা করব ’আলাপ’-এ আপনারা সৎ সাংবাদিকতা করবেন। কেউ যেন আপনাদের সংবাদের জন্য ভিকটিমাইজড না হন।”
একপেশে সাংবাদিকতা না করে প্রতিবেদনে সব পক্ষের বক্তব্য তুলে আনার ওপরও জোর দেন তিনি।
‘আলাপ’-এর প্রধান সম্পাদক ও প্রকাশক সাইফুল হাসান রিকু ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানটির যাত্রা ও বিশেষত্ব নিয়ে বলেন, “আমরা নলেজ বেইসড সাংবাদিকতা করতে চাই। সব সংবাদের পেছনে আমরা ছুটব না।”
অল্প কিন্তু ভালো মানসম্মত কাজ পাঠক ও দর্শককে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাহী সম্পাদক আহরার হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাপ হোল্ডিংস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন ও পরিচালক তৌসিফ ইকবাল সিদ্দিকী।
এছাড়া শেলটেক গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী জামাল আশরাফ, এশা আহমেদ ও চৌধুরী নওরীন জামালসহ আরও অনেকে।
আলাপ ওয়েবসাইটের যাত্রা শুরু