প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ এএমআপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) মারা গেছেন। বুধবার বিকাল পাঁচটার দিকে ঢাকার আফতাবনগরের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কিসমত খন্দকার গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে ডাক্তার দেখান তিনি। পরে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল।
বিকালে তার বোনের বাসায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
রাতেই কিসমত খন্দকারের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
কিসমত খন্দকার অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাংবাদিকতা করতেন। কর্মজীবনে বাংলানিউজ, দৈনিক সমকাল, খবর, মানবজমিন এবং অনলাইন পোর্টাল রাইজিং বিডি ডটকমে কাজ করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

বিষয়: