পুলিৎজারের পুরস্কারের এবারের তালিকা আবারও মনে করিয়ে দেয় যে সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি সত্য উদঘাটনে, মানুষের কণ্ঠ তুলে ধরাতে এবং ক্ষমতাকে জবাবদিহিতার মুখোমুখি করাতে।
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:৩৫ পিএমআপডেট : ০৫ মে ২০২৬, ০৫:০৫ পিএম
বিশ্ব সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা পুলিৎজার পুরস্কারের বিভিন্ন বিভাগের বিজয়ীদের তালিকায় এবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জয়জয়কার! খটকা লাগছে? বুঝিয়ে বলছি।
ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রম, ফেডারেল প্রতিষ্ঠানগুলোতে ট্রাম্প প্রশাসনের কাঁটছাট এবং ক্ষমতার অপব্যবহার করে কীভাবে ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা বিপুলভাবে লাভবান হয়েছেন–এই বছরের পুরস্কার পাওয়া কয়েকটি সেরা প্রতিবেদনগুলোর বিষয় ছিলো এগুলোই।
পুলিৎজারের এই পুরস্কারের তালিকা আবারও মনে করিয়ে দেয় যে সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি সত্য উদঘাটনে, মানুষের কণ্ঠ তুলে ধরাতে এবং ক্ষমতাকে জবাবদিহিতার মুখোমুখি করাতে।
এই বছরের পুরস্কার পাওয়া সংবাদমাধ্যমের তালিকায় রয়েছে রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ওয়াশিংটন পোস্টসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
ওয়াশিংটন পোস্টের ঝুলিতে ‘গোল্ড প্রাইজ’
সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত এই পুরস্কার দেওয়া হচ্ছে ১৯১৭ সাল থেকে আর পাবলিক সার্ভিস বা জনসেবা বিভাগের পুরস্কারকে পুলিৎজারের ‘গোল্ড প্রাইজ’ বলে গণ্য করা হয়।
এই বছর সেই পুরস্কার জিতেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনের বিষয় ছিলো কীভাবে ট্রাম্প প্রশাসন এবং টেক বিলিয়নেয়ার ইলন মাস্কের প্রভাবে ফেডারেল সংস্থাগুলোতে নজিরবিহীন বাজেট কাটছাঁট করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
শীর্ষে নিউ ইয়র্ক টাইমস
মর্যাদাপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদনসহ তিনটি পুরস্কার গিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের ঝুলিতে। ক্ষমতার অপব্যবহার আর স্বার্থের সংঘাত ঘটিয়ে ট্রাম্প, তার পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ মিত্ররা কীভাবে বিপুলভাবে লাভবান হয়েছে সেই সত্য উদঘাটন করে অনুসন্ধানী রিপোর্টিংয়ের পুরস্কার জিতে নিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
মতামতধর্মী লেখার জন্য পুরস্কার জিতেছেন নিউ ইয়র্ক টাইমসের এম গেসেন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে পুরস্কার জিতেছেন কন্ট্রিবিউটার সাহের আলঘোরা।
ট্রাম্পের কর্মকাণ্ড ও মেটার অনিয়ম দিয়ে রয়টার্সের জোড়া অ্যাওয়ার্ড
‘ন্যাশনাল রিপোর্টিং’ বিভাগে ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক তথ্য নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার জিতেছে বার্তা সংস্থাটি।
অন্য পুরস্কারটি ‘বিট রিপোর্টিং’ বিভাগের জন্য যেখানে মেটা (ফেইসবুক) জেনেশুনে কীভাবে শিশুসহ ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট ও প্রতারণামূলক বিজ্ঞাপনের ঝুঁকিতে ফেলেছে, তা প্রমাণসহ হাজির করেছে রয়টার্স।
স্থানীয় সাংবাদিকতায় পুরস্কার জিতে নিলো জনদুর্ভোগ নিয়ে প্রতিবেদন
ক্যানেটিক্যাট অঙ্গরাজ্যের ‘টোয়িং আইন’ কীভাবে প্রাইভেট টোয়িং কোম্পানিগুলোকে সুবিধা দিয়ে ভোক্তা হয়রানির সুযোগ করে দেয় তাই নিয়ে প্রতিবেদন করে যৌথভাবে পুরস্কার জিতে নিয়েছে দ্য ক্যানেটিক্যাট মিরর ও প্রো-পাবলিকা। টোয়িং কোম্পানিগুলোর দায়িত্ব অবৈধভাবে পার্কিং করা যানবাহন রেকার দিয়ে সরিয়ে নেওয়া; পরে গাড়ির মালিকরা জরিমানা দিয়ে তা ছাড়িয়ে নেয়।
এ ছাড়াট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিকাগো শহরজুড়ে পরিচালিত অভিবাসীদের বিরুদ্ধে সামরিক কায়দায় অভিযান এবং স্থানীয় মানুষের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করে দ্য শিকাগো ট্রিবিউন পুরস্কার জিতে নিয়েছে।
বীমা কোম্পানির প্রতারণা উদঘাটনে পুরস্কার সান ফ্রান্সিসকো ক্রনিকলের
ঘরহারা মানুষের সাথে বীমা কোম্পানিগুলোর প্রতারণার গল্প তুলে এনে ‘এক্সপ্লেনেটরি জার্নালিজম’ বা বিশ্লেষণধর্মী সাংবাদিকতায় এই বছরের পুরস্কার জিতে নিয়েছে দ্য সান ফ্রান্সিসকো ক্রনিকল।
প্রতিবেদক মেগান ফন মান্স, সুযি নিয়েলসেন, আর সারা ডিন্যাটালি তাদের ‘বার্নড’ প্রতিবেদনে দেখিয়েছেন কীভাবে বীমা কোম্পানিগুলোর অ্যালগরিদম নিয়মিত প্রিমিয়াম দেওয়ার পরও ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরহারা মানুষদেরকে তাদের ঘর-বাড়ি পুনর্নির্মাণ করা থেকে বঞ্চিত করেছে।
এ ছাড়া আন্তর্জাতিক প্রতিবেদন ক্যাটাগরিতে কীভাবে সার্ভেইল্যান্স টেক বা নজরদারি প্রযুক্তির সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আর সীমান্ত নিরাপত্তায় এর ব্যবহার নিয়ে প্রতিবেদন করে পুরস্কার জিতেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে একটি ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত ও ১৭ জন আহত হওয়ার ঘটনার সংবেদনশীল, নির্ভুল ও দ্রুত কভারেজের জন্য পুরস্কার জিতেছে দ্য মিনাসোটা স্টার ট্রিবিউন।
ভয়াবহ বন্যায় নিজের বাড়ি হারানো ও পরিবারের সদস্যকে হারানোর অভিজ্ঞতা নিয়ে ফিচার স্টোরি বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন টেক্সাস মান্থলি’র অ্যারন পার্সলি।
১৯১৭ সাল থেকে চালু হওয়া পুলিৎজার প্রাইজকে সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে বিবেচনা করা হয়।
সাহসী এবং নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে বিশ্বজুড়ে ক্ষমতাশালীদের অনিয়ম তুলে ধরার স্বীকৃতি হিসেবে প্রতি বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কার ঘোষণা করে।
পুলিৎজার পুরস্কারের এবারের তালিকা থেকে প্রমাণিত হয় যে পাঠক এখন শুধু ঘটনাই জানতে চান না ঘটনার পেছনের সত্য, মানুষের ক্ষতি এবং দায়ীদেরও কথাও জানতে চান।
পুলিৎজার পুরস্কারের কেন্দ্রে ডনাল্ড ট্রাম্প

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিকাগো শহরজুড়ে পরিচালিত অভিবাসীদের বিরুদ্ধে সামরিক কায়দায় অভিযান এবং স্থানীয় মানুষের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করে দ্য শিকাগো ট্রিবিউন পুরস্কার জিতে নিয়েছে।