টেকনাফে মানবপাচারকারী দলের সাথে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএমআপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত।
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দলের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলিতে আহত এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র মানবপাচারকারী দলের সদস্যদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ মিলে গঠিত একটি যৌথ দল একইদিন বিকালে ঘটনাস্থলে পৌঁছায়।
মানবপাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ঘটনার পর তিতাস শেখকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) রামুতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যৌথ বাহিনীর সেই অভিযানে ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গোলা উদ্ধার করে। এছাড়া, মানবপাচারকারী চক্রের ৫ জন সদস্যকে আটক এবং জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়।

বিষয়: