পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, সাবেক ইন্সপেক্টর ও সিআইডি সদস্যসহ ৩ জন রিমান্ডে
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএমআপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এস এম মোস্তাক আহমেদ, সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ ও মো. আবুল কালাম আজাদ।
পুলিশ পরিচয়ে সোনার দোকানে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর মামলায় এক সাবেক ইন্সপেক্টর এবং সিআইডি'র কনস্টেবলসহ তিনজনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এসএম মোস্তাক আহমেদ, সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ ও মো. আবুল কালাম আজাদ।
এই বছরের ৬ই অক্টোবর ঢাকার কোতোয়ালী থানার তাঁতীবাজার এলাকায় ‘আর্শীবাদ’ নামের একটি সোনার দোকানে জোরপূর্বক প্রবেশ করেন আসামিরা। এ সময় দোকানমালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ডিবির কোতোয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে ছাইরঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ, সিল মারা একটি পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

বিষয়: