প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএমআপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম
রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আনম আয়াশসহ ৪ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আনম আয়াশ ও মো. সাকিবুল হাসানকে ৩ দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমিকে ২ দিন করে রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল গাফফার হিমেল আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
১০ই অক্টোবর দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান আয়াশসহ কয়েকজন। এ সময় চারজনকে আটক করে শাহবাগ পুলিশ। পরে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
৫ই অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, ৪ জন রিমান্ডে

বিষয়: