প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএমআপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম
ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ১৬ই অক্টোবর শুক্রবার ‘তেরঙ্গা’ বা পতাকা মিছিলের ডাক দিয়েছেন। দেশটির রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর এই কর্মসূচি হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় দিপকে জানান, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়।
ভিডিও বার্তায় দিপকে বলেন, “আপনারা জানেন, যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর জন্য আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানো হয়েছে। তাই যারা দেশকে ভালোবাসেন, জাতীয় পতাকাকে ভালোবাসেন, তাদের সবাইকে ১৬ই অক্টোবর বিকাল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আসার অনুরোধ জানাচ্ছি।”
কর্মসূচিতে ভারতের জাতীয় পতাকা নিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অভিজিৎ। তিনি বলেন, “আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াব। সবাইকে জানিয়ে দেব, এই পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা নিজ নিজ শহরে তেরঙ্গা মিছিলের আয়োজন করুন। এই স্বৈরাচারীদের জানিয়ে দিন, জাতীয় পতাকা আমাদের গর্ব। এই পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়।”
দিপকে শঙ্কা প্রকাশ করে বলেন, এই মিছিলের পর তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে। তবে তাতে তিনি পিছিয়ে যাবেন না। তার ভাষায়, “আমার জাতীয় পতাকা আমার গর্ব। আমি এই কাজ করবই।”
পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে কর্মসূচি পালনের জন্য আয়োজকেরা অনুমতি চাননি। এ ধরনের কর্মসূচির জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
এদিকে কর্মসূচিস্থলে নিষেধাজ্ঞা জারি আছে। তাই সিজেপি এই কর্মসূচি করার অনুমতি পাবে কি-না, তা নিয়ে সংশয় রয়েছে।
১৪ই অক্টোবর যন্তর মন্তরের বিক্ষোভে ঢুকে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর অভিযোগে সিজেপির এই দুই নেতা পাঁচ দিনের জেল হেফাজতে আছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরেই সিজেপির এই আন্দোলন চলছে। ভারতের ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।
দিল্লিতে ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিলো সিজেপি

বিষয়: