ফ্রান্সে কেন এত বড় আন্দোলন, এর পরিণতি কী?

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

ফ্রান্সের রাজপথে আবারও বিক্ষোভ। বন্ধ হচ্ছে স্কুল, রাজপথে শিক্ষার্থী, যোগ দিচ্ছেন শিক্ষক ও সরকারি কর্মীরা। কোথাও স্কুলের সামনে অবরোধ, কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ। আর এই বিক্ষোভ সামাল দিতে গিয়ে চাপে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সরকার। 

কিন্তু এবারের আন্দোলন কেন? সাদা চোখে এটি কেবল শিক্ষকসংকট কিংবা শিক্ষার পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ। কিন্তু আন্দোলন যত বিস্তৃত হচ্ছে, ততই সামনে আসছে ফ্রান্সের সরকারি ব্যয় কমানোর পরিকল্পনা, জীবনযাত্রার ব্যয়, সামাজিক বৈষম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সুযোগ নিয়ে গভীর অসন্তোষ।

লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিচ্ছে বলে খবর আসছে। আন্দোলনের তৃতীয় সপ্তাহে বন্ধ ১৪১টি স্কুল।

প্রশ্ন হলো, এই আন্দোলন কি ফ্রান্সের শিক্ষা ও অর্থনৈতিক নীতিতে পরিবর্তন আনবে, নাকি শেষ পর্যন্ত সরকার পতনের দাবিতে রূপ নেবে? আর ফ্রান্সের এই অসন্তোষের শিকড়ই বা কোথায়?