শিশুর তীব্র জ্বর উঠলে অভিভাবকদের করণীয় কী?

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

রাত পৌনে বারোটা। বারো বছরের একটি মেয়ের গায়ের তাপ মাপা হলো। থার্মোমিটারের পারদ ১০৭ ডিগ্রি ছাড়িয়ে গেছে। মেয়েটি ঠকঠক করে কাঁপছে, গায়ে দুটো কম্বল। মা-বাবা তাকে নিয়ে ছুটলেন হাসপাতালে। ইমার্জেন্সিতে ঢুকে শুনলেন: "ভর্তি করা লাগলে কিন্তু পারবেন না, সিট ফাঁকা নেই।"

এটা কোনো সিনেমার দৃশ্য নয়। এই সপ্তাহেই ঘটেছে আমাদের নিজেদের এক সহকর্মীর পরিবারে। আর আজ ঢাকার অনেক বাবা-মা হয়তো ঠিক এভাবেই একটা রাত পার করছেন।

আজকের ভিডিওটা একটা প্রশ্ন নিয়ে: হাসপাতালে পৌঁছানোর আগের সেই কয়েকটা ঘণ্টা, সেই কয়েকটা মিনিট, আপনি নিজে কী করতে পারেন? কোনটা করবেন, কোনটা একদম করবেন না, আর কখন আর এক মিনিটও অপেক্ষা না করে ছুটতে হবে? আমি নিজেও একটি শিশুর বাবা। তাই আজ কথাটা বলছি আপনার পাশে বসে, একজন অভিভাবক হিসেবেই। আলাপ এক্সপ্লেইনারের এ পর্বটি আমরা তৈরি করতে চেয়েছি নিজেদের সেই অনুভূতি আর শংকাবোধের জায়গা থেকে, যার মধ্যে দিয়ে আমার-আপনার মতো অনেকেই যাচ্ছেন। আমার নাম সামি আল মেহেদী।