যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
আলাপ ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএমআপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
ইসলামাবাদ, পাকিস্তান। ছবি: ওয়ালস্ট্রিট জার্নাল
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
তবে দুই দেশের মধ্যে আলোচনার শঙ্কা তৈরি হয়েছে লেবাননকে নিয়ে। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই যুদ্ধবিরতির ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন।
এ ঘোষণার কয়েক ঘণ্টা পর বেঞ্জামিন নেতানিয়াহু জানান লেবানন চুক্তিতে থাকবে না। এবং এরপরই দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই হামলায় দুইশরও বেশি মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ মানুষ আহত হন।
ইরান এখন শর্ত দিচ্ছে, যদি যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে লেবাননে আগে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত তাদের এ শর্ত মানেনি ইসরায়েল। এ নিয়েই মূলত এখন দ্বন্দ্ব চলছে।
এরই মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান মার্কিনিদের সঙ্গে ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান ।

বিষয়: