প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএমআপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম
বাংলাদেশে দায়িত্বরত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে দিল্লি। ভারতের মিনিস্ট্র অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রণয় ভার্মা ২০২২ সালের ২১এ সেপ্টেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগদান করেন। তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ থেকে বিদায় নিয়ে শিগগরিই প্রণয় ভার্মা নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানিয়েছে এমইএ।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার আলোচনায় আছেন বিহারের সদ্য সাবেক গভর্নর ও বিজেপি নেতা আরিফ মোহাম্মদ খান। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
বেলজিয়াম ও ইইউ’র রাষ্ট্রদূত হচ্ছেন প্রণয় ভার্মা