যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানসহ তিন জেনারেল ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএমআপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম
মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি এ জর্জ
মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। সরিয়ে দেওয়া হয়েছে আরও দুেই জেনারেল ও অ্যাটর্নি জেনারেলকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে র্যান্ডি জর্জের বিদায়ের খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'জেনারেল র্যান্ডি এ জর্জ অবিলম্বে ৪১তম সেনাপ্রধানের পদ থেকে অবসরে যাচ্ছেন।
সাধারণত যুক্তরাষ্ট্রে একজন সেনাপ্রধান চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন র্যান্ডি জর্জকে এই পদে মনোনীত করেছিলেন, যার মেয়াদ এখনও এক বছরের বেশি সময় বাকি ছিল। তবে তাকে বরখাস্ত করার কারণ এখনো স্পষ্ট নয়।
বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে ঘোষণা দেওয়ার পরপরই পেন্টাগনে এই রদবদল ঘটল।
র্যান্ডি জর্জ প্রথম উপসাগরীয় যুদ্ধ ছাড়াও ইরাক ও আফগানিস্তানে পদাতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।
এ ছাড়া সরিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইনি কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও। বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বন্ডিকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, পাম বন্ডি যুক্তরাষ্ট্রের মহা দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু, যিনি গত বছরজুড়ে বিশ্বস্ততার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ সাময়িকভাবে অন্তর্বর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, পাম বন্ডি যেভাবে যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত নথিগুলো সামলেছেন, তা নিয়ে ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তিনি বন্ডিকে সরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন।

বিষয়: