আইপিএল সম্প্রচারে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:১৮ পিএমআপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:২২ পিএম
আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে।
আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি মন্ত্রণালয়ের গোচরে এসেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে।”
আরও জানানো হয়, এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ সিদ্ধান্তটি নিয়েছিল গত অন্তর্বর্তী সরকার।
গত ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই অবিচারের প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।