বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা
আলাপ ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:৫১ এএমআপডেট : ২৫ জুন ২০২৬, ১০:৫১ এএম
বিএনপি-সিপিসি এমওইউ সই। ছবি: বাসস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বিএসএসের খবরে বলা হয়েছে, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম সমঝোতা স্মারক, যা দুই দলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয়: