সংসদে প্রস্তাবের আগে বিরোধী দলের সঙ্গে আলোচনার আহ্বান ডা. তাহেরের
আলাপ ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএমআপডেট : ১২ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
বিরোথী দলের সাথে আলোচনা করে তারপর সংসদে সরকারি দলকে কোন প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের
বিরোধী দলের সাথে আলোচনা করে তারপর সংসদে সরকারি দলকে কোন প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সদ্য শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই সভাপতি হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাবে সমর্থন জানান।
এরপর সংসদের প্রধান বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরও এই প্রস্তাব সমর্থন করেন।
প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সমর্থন জানিয়ে বিরোধী দল সংসদ সদস্য ডা. তাহের জাতীয় সংসদে বলেন, জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য প্রধানমন্ত্রী যার নাম প্রস্তাব করেছেন তিনি অত্যন্ত গ্রহণযোগ্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। তার প্রতি আমাদের সমর্থন রয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, তবে এই ধরনের প্রস্তাব করার আগে প্রধানমন্ত্রী অথবা তার প্রতিনিধি বিরোধী দলের সঙ্গে সমন্বয় করলে আরও ভালো হতো।
ডা. তাহের আরও বলেন, “আগামীতে এই ধরণের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব সরকারি দল বিরোধী দলের সাথে আলোচনা করলে পূর্বেই পরিবেশটা আরও উন্নত হয়।”
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম স্পিকার ছাড়া নতুন সংসদের অধিবেশন শুরু হয়েছে। ফলে স্পিকার না থাকায় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন।