প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৬:৫৬ পিএমআপডেট : ২৬ জুন ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: এআই
সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ রোগে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭০২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪৯ জনে। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৭ হাজার ৫২২ জন।
প্রতিবেদন অনুযায়ী, সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও উপসর্গ নিয়ে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব তথ্য ১৫ই মার্চ সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
ক্রমাগত বাড়তে থাকা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
হামে ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়ালো

বিষয়: