জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশের ডাক
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৫৭ পিএমআপডেট : ২২ জুন ২০২৬, ০৭:১৬ পিএম
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যাসহ সব ধরনের হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজনেরও ঘোষণা দিয়েছে জোটটি।
সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য জনমত গড়ে তুলতেই তাদের এই কর্মসূচি।
হামিদুর রহমান আযাদ বলেন, ২৩ জুন দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক দিন। ১৭৫৭ সালের পলাশীর প্রান্তরের ঘটনাকে স্মরণ করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অতীতের অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে সোমবার সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমানে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গত বছরের ১২ই মে আওয়ামী লীগসহ এর সংশ্লিষ্ট সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে বর্তমানে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ গত ৮ই এপ্রিল জাতীয় সংসদে বিল আকারে পাশ হয়।

বিষয়: