প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএমআপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
চতুর্থ দফায় এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়। ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ৩১ মার্চ পর্যন্ত।
রাজনৈতিক অস্থিরতা, সংসদ নির্বাচনসহ নানা কারণে প্রত্যাশিত রিটার্ন দাখিল না হওয়ায় ফের সময় বাড়ানো হয়েছে।
আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। তবে ই-রিটার্নে যথেষ্ট সাড়া না পড়ায় তিন দফায় এক মাস করে সময় বাড়িয়ে রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।
করদাতাদের সুবিধা ও রিটার্ন জমার হার বাড়াতে আরও এক মাস বাড়ানো হয়েছে।
এনবিআরের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে নিবন্ধিত করদাতা আছেন এক কোটি ২৩ লাখ। অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার জন। পুরোনো পদ্ধতিতে রিটার্ন জমা দিয়েছেন প্রায় তিন লাখ করদাতা। সে হিসাবে এখনো প্রায় ৮১ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
ফের বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়