প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএমআপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ পিএম
রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা
পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেন ও অফিস সূচি পরিবর্তন করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারে সময়সূচি ঘোষণা করেছে।
এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে, এই সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।
সাধারণ সময়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
পবিত্র রমজান মাস শেষে অফিস সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে জানানো হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস।

বিষয়: