মাহে রমজান

পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মে অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি মাস। এটি হিজরি বর্ষপঞ্জির নবম মাস। রমজান মাসেই মানবজাতির হিদায়াতের জন্য মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন।