রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

রমজান মাসে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। মঙ্গলবার ডিএমটিসিএল নতুন সূচি ঘোষণা করেছে।

উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় আর শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়।

মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় আর শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

যাত্রীচাপ বিবেচনায় পিক আওয়ারে এক ট্রেন থেকে অন্য ট্রেনের বিরতি রাখা হয়েছে ৮ থেকে ১০ মিনিট। তবে অফ-পিক আওয়ারে এই বিরতি ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত হতে পারে।

রোজাদারদের ইফতারের সুবিধার্থে যাত্রীরা স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সাথে রাখতে পারবেন। তবে পানি ছাড়া অন্য কোনো খাবার খাওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন মেট্রোরেল চলবে আগের সময়সূচিতে।