নির্বাচনের আগ মুহূর্তে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএমআপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
নির্বাচনের আগে আগে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা। রবিবার, ৮ই ফেব্রুয়ারি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৬ জন কর্মকর্তা।
আসছে ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।