ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল বহন করতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা।সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেছেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।

এর আগে রবিবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক নির্দেশনায় ইসি থেকে বলা হয়েছিল,আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোন মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। 

এই ঘটনায়  সোশ্যাল মিডিয়াতে এই নির্দেশনা নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি,  রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশ এন্ড ডেমোক্রেসি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসয়েশন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলো।