প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএমআপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “বিলুপ্ত নয় বরং নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম এসআইএফ হবে।”
বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।”
পোশাক, লোগো এবং পরিচয়পত্রের আমূল পরিবর্তন আসছে বলেওে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নাম বদলে র্যাব হচ্ছে এসআইএফ

র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরে র্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে।
২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে র্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার নাম বদলে যাচ্ছে।