ইতিহাসের সর্বোচ্চ ছোঁয়ার ৮ দিনে সোনার দাম কমলো ৩১ হাজার টাকা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

আবারো কমলো সোনার দাম। ভরিপ্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমে ২২ ক্যারেট সোনা এখন ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। এ ছাড়াও কমেছে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দাম। এই নিয়ে গত ৮ দিনে মোট ৩১ হাজার টাকা কমেছে সোনার দাম। 

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্টান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে কার্যকর হয় এই দাম।

সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০২ টাকা। যা আগের দামের চেয়ে ভরিতে ৭ হাজার ২৯১ টাকা কম। একইভাবে, ১৮ ভরি সোনার দাম ভরিতে ৬ হাজার ২৪১ কমিয়ে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৫ হাজার ৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।  

এ ছাড়াও কমেছে সব ধরনের রূপার দাম। ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরি ৬ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে বাজুসের এই সভায়। 

২০২৬ এর ২৯এ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা উঠেছিল সোনার দাম। ৮ দিনের ব্যবধানে সেই দাম কমলো ৩১ হাজার টাকারও বেশি।