কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র মারা গেছেন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। শনিবার সকালে ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এই সংসদ সদস্যের মৃত্যু হয় ।

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকার আলাপকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রমেশ চন্দ্র সেন আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপসহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমেশ চন্দ্র সেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বলে জানান জেলার ফরহাদ সরকার।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসন থেকে ১৯৯৭, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন।