তিন মাসের জন্য এনইআইআর পদ্ধতি স্থগিত চান ব্যবসায়ীরা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএমআপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
তিন মাসের জন্য এনইআইআর পদ্ধতি স্থগিত চান ব্যবসায়ীরা
তিন মাসের জন্য এনইআইআর পদ্ধতি স্থগিতের দাবি জানিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই পদ্ধতি চালু করলে দেশের মোবাইল ব্যবসায়ীরা দুর্ভোগে পড়বেন।
ব্যবসায়ী একটি সংগঠনের একজন প্রতিনিধি দাবি করেছেন এনইআইআর পদ্ধতি সংশোধন ছাড়া চালু হলে পুরো বাংলাদেশের মোবাইল বাজার মাত্র ৯টি কোম্পানির দখলে চলে যাবে।
এই পদ্ধতি বাজারের প্রতিযোগিতাকে শূন্যের কোটায় নিয়ে আসবে বলেও দাবি তাদের। সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রতিযোগিতাহীন বাজারে দাম বাড়লে সাধারন মানুষের ইন্টারনেট ও ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হবেন।
তাদের দাবি এই প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীদের উপহার হিসেবে আনা মোবাইলগুলোও অকার্যকর হয়ে যাবে। ফোন হারালে পুলিশি সহায়তায় উদ্ধার করা নিয়েও শঙ্কা জানান তারা।
এই মোবাইল ব্যবসার সাথে জড়িত ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং তাদের উপর নির্ভরশীল মানুষদের দুর্ভোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তারা।