আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএমআপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার ও প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ও ডিটিএইচ অপারেটরদের।
বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার দুই দিনের মাথায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার টেলিভিশন চ্যানেলগুলোতে পাঠানো এক নির্দেশনায় মন্ত্রণালয় বলেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)-এর মুস্তাফিজকে বাদ দেয়ার কোন “যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।“
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল-এর খেলা ও অনুষ্ঠান প্রচার অথবা সম্প্রচার বন্ধ রাখার জন্য বলা হয়েছে টেলিভিশন চ্যানেল ও ডিটিএইচ অপারেটদের।
শনিবার ভারতীয় গণমাধ্যমে খবর আসে কেকেআর-এর স্কোয়াড থেকে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বোর্ড।
এরপরই বলিউড অভিনেতা শাহরুখ খানের আইপিএল দলটি মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জানায় ইএসপিএন ক্রিকইনফো।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া সেদেশের গণমাধ্যমকে জানান, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার বক্তব্যে উঠে আসে, সেখানে কয়েকজন হিন্দু নিহত হওয়ার খবর ভারতীয় মহলে উদ্বেগ তৈরি করেছে।
তার পরদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায় ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডকে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন তারা আইসিসিকে চিঠি লিখে জানাবে, বাংলাদেশের ম্যাচগুলো যাতে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার ভেন্যুতে আয়োজন করা হয়।
খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।