বেনাপোল সীমান্তে শতাধিক মানুষের পুশ-ইন ঠেকালো বিজিবি
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:১৭ পিএমআপডেট : ০১ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
সোমবার রাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় বিএসএফ বাংলাদেশে কয়েকজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
যশোরের বেনাপোল সীমান্তে শতাধিক মানুষকে পুশ-ইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার রাতে সাদিপুর সীমান্ত এলাকায় বিএসএফ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে তা সফল হয়নি।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে তিনটি গাড়ি এসে থামে। কিছুক্ষণ পর ভারতীয় অংশের সার্চ লাইট বন্ধ করে দেওয়া হয়।
ওই সময় বিএসএফ প্রায় শতাধিকা মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে তা সফল না হওয়ায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ১০ থেকে ১২ জনকে অপেক্ষায় রাখা হয়।
পরে যোগাযোগ করলে বিজিবিকে বিএসএফ জানায়, সীমান্তে থাকা ব্যক্তিদের তারা ফেরত নিয়ে যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সীমান্তের আলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় উৎকণ্ঠা তৈরি হয়েছিল। পরে বিজিবির টহল বাড়ানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ নিয়ে ব্যাটালিয়ানের সেকেন্ড-ইন-কমান্ড পর্যায়ে পতাকা বৈঠকও হয়েছে।