বাজারে এলো নতুন ৫ টাকার নোট

আপডেট : ১৯ মে ২০২৬, ০৩:২৪ পিএম

নতুন ডিজাইন ও সিরিজের পাঁচ টাকার নোট বাজারে ছেড়েছে সরকার। মঙ্গলবার অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের স্বাক্ষরযুক্ত এ নোট থেকে বাজারে ছাড়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। 

বার্তা সংস্থাটির প্রতিবেদনে  বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এই নোট ইস্যু করা হয়েছে।

এরপর ক্রমান্বয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট সরবরাহ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের এ ৫ টাকার নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।

নতুন ডিজাইনের ৫ টাকার নোটের আকার ১১৭ মিলিমিটার×৬০ মিলিমিটার, যেখানে স্থান পেয়েছে ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, জাতীয় ফুল শাপলা ও ‘গ্রাফিতি-২০২৪’ এর ছবি।

হালকা গোলাপি রঙের এ নোটে উন্নত নিরাপত্তা সুতা, রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ ও মাইক্রোপ্রিন্ট প্রযুক্তি সংযোজন করা হয়েছে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ‘স্পেসিমেন’ নোটও বাজারে আনা হয়েছে।

(তথ্যসূত্র: ইউএনবি)