পাকিস্তানকে হোয়াইটওয়াশ, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:২০ পিএমআপডেট : ২০ মে ২০২৬, ০৪:৩৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা। ফলে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট শতাংশ এখন ৫৮.৩৩, যেখানে ভারতের সংগ্রহ ৪৮.১৫ শতাংশ।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও উৎসাহিত হবে।
দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

বিষয়: