লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:০২ পিএমআপডেট : ২০ মে ২০২৬, ০৬:২৩ পিএম
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় দেন। মামলাটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনসহ মোট ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব ডুমখালী এলাকার মো. হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, মোর্শেদ আলম এবং একই ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকার নুরুল আমিন। তাদের মধ্যে মোর্শেদ আলম পলাতক।
হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকার জালাল উদ্দিন, ভরামুহুরী এলাকার মো. আনোয়ার হাকিম, চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিলের মোহাম্মদ আরিফ উল্লাহ, ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার জিয়াবুল করিম, মো. ইসমাইল হোসেন, এনামুল হক, পূর্ব ডুমখালী এলাকার মোহাম্মদ এনাম, রংমহল এলাকার মো. কামাল, ছগিরশাহ কাটা এলাকার আবদুল করিম।

(তথ্যসূত্র: ইউএনবি)
বিষয়: