সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:৪৮ পিএমআপডেট : ১৯ মে ২০২৬, ০৩:২১ পিএম
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেছেন, বাজেট পাওয়ার ওপর ভিত্তি করে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করা হবে।
নির্বাচনে খরচের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনেই কমপক্ষে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ব্যয় হতে পারে।