ভারতে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৪:২৭ পিএমআপডেট : ০৯ মে ২০২৬, ০৪:২৭ পিএম
সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমীর শফিকুর রহমান বলেন, সীমান্ত হত্যাসহ পুশইনের বিষয় নিয়ে পর্যালোচনা করছেন তারা।
শনিবার রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ৭ দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন তিনি।
জামায়াতের আমীর বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। তাই সে দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগের পূর্ণ অধিকার রয়েছে।
বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতি সাধন করা না হয় এ বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পুশইনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুশইনের যে বিষয়টা বলেছেন এটা আরো যাচাই বাছাই করে, যদি সেইরকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকবো না।”
প্রতিবেশী দেশকে সম্মান করা হলেও কেউ বাংলাদেশকে অপমান করুক সেটিও তারা চান না বলে জানান শফিকুর রহমান।
গাজীপুরে একই পরিবারের পাঁচজন হত্যার ঘটনাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে তিনি বলেন, সরকার বেশি পলিটিসাইজ হয়ে যাওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না।
এছাড়া এসব ঘটনায় জড়িত কারা, তারা কোথায় পালিয়ে যায় এবং কারা আশ্রয় দেয় এসব খুঁজে বের করার দাবি জানান তিনি।
জাপান সফরের বিষয়ে তিনি জানান, ক্যানসার আক্রান্তদের জন্য বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগে ইতিবাচক অবস্থান জানিয়েছে জাপান।

বিষয়: