প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:২৩ পিএমআপডেট : ০৭ মে ২০২৬, ০৬:২৩ পিএম
উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুই মাসে তিন দফায় বাড়ানোর পর নতুন দামে ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, গত ৫ই এপ্রিল ২০২৬ থেকে ৪ই মে ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির গড় মূল্য, মার্কিন ডলারের বর্তমান বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে পরিবহন খরচ বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ৫ই এপ্রিল থেকে ৪ই মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও লরির পরিবহন খরচ বিবেচনায় নিয়ে মে মাসের জন্য জেট ফুয়েলের এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।
২২ টাকা কমিয়ে জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

বিষয়: