বিদেশি নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পিএমআপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল করা হতে পারে।
সরকারি সুবিধার অপব্যবহার করলে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার দূতাবাসের ফেইসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা অযৌক্তিকভাবে সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকরা গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, বিশেষ করে নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের নিজস্ব ব্যয়ে অবস্থান নিশ্চিত করার প্রস্তুতি নিয়ে দেশটিতে যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

বিষয়: