পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাত
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১২:১৬ পিএমআপডেট : ০৪ মে ২০২৬, ১২:১৬ পিএম
সাড়ে তিন বছরের দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন তিনি। দুই দেশের চলমান সম্পর্ক, সহযোগিতার অগ্রগতি এবং ভবিষ্যৎ অংশীদারত্ব নিয়েও আলোচনা করেন তারা।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বৈঠকে প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
দুই পক্ষই সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং নতুন সম্ভাবনা ও পারস্পরিক আকাঙ্ক্ষাকে সামনে রেখে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের আশাবাদ জানান।
বিদায়ী সাক্ষাতে হাইকমিশনার বলেন, দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে জনকল্যাণমুখী সহযোগিতা বাড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে নয়াদিল্লি।
এসময়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশে দায়িত্ব পালনের সময় দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের জন্য প্রণয় ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন।
ঢাকা থেকে বিদায় নিয়ে বেলজিয়াম ও ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নেবেন।