যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছালো শিক্ষার্থী লিমনের মরদেহ
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৯:৫৮ এএমআপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৫৮ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে, শনিবার রাতে জামিলের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে অরল্যান্ডো বিমানবন্দর ত্যাগ করে। দুবাই হয়ে ঢাকায় পৌঁছায় বিমানটি।
সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন লিমনের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে লিমনের হত্যার ন্যায়বিচার প্রত্যাশা করেছে স্বজনরা।
গত ১৬ই এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪এ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে বৃষ্টির মরদেহ শনাক্তের কথা নিশ্চিত করা হয়। তার মরদেহটি বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।