চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি চাপা পরে ২ জনের মৃত্যু

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

চট্টগ্রামের হালিশহরের আগ্রাবাদের এক্সেস রোডে মাটি চাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন। সেখানে খোঁড়ার কাজ চালাচ্ছিলো চট্টগ্রাম ওয়াসা।

এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার ভোর চারটার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন আলাপকে জানান, নাভানা এলাকায় ওয়াসার খনন কাজ চলার সময়ে হঠাৎ করে মাটি ধসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।