এফবিসিসিআইর প্রশাসক হলেন ফজলুল হক

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

বাণিজ্য মন্ত্রণালয় গত ২৬এ জুলাই তাকে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

তবে বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। এফবিসিসিআই আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বার্তায় জানালে।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআই আমলাদের মাধ্যমে পরিচালিত হলেও এবার সরকার একজন ব্যবসায়ীকে প্রশাসকের দায়িত্ব দিল।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফজলুল হক ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইর নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

দায়িত্ব নেওয়ার পর তিনি এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান।