রেকর্ড রেমিট্যান্স: এক অর্থবছরে এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৬:০০ পিএমআপডেট : ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম
২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে নতুন ইতিহাস।
সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এক বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।
বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে এসেছে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
এর আগের সর্বেোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল ২০২৪-২৫ অর্থবছরে। সে বছর রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।
মাত্র এক বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে এবার রেমিট্যান্স পৌঁছেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারের প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।
জুনে কিছুটা কমেছে রেমিট্যান্স
অর্থবছরের সামগ্রিক চিত্র রেকর্ড গড়লেও শেষ মাস জুনে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে এসেছে ২ হাজার ৮০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
আগের বছরের একই মাসে দেশে এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার। ফলে বছরওয়ারি হিসাবে জুনে রেমিট্যান্স সামান্য কমেছে।
এ ছাড়া গত আট মাসের মধ্যে জুনেই সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে।
টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার পর জুনে তা আবার ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

বিষয়: