প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএমআপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
চার দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন তারেক রহমান
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ।
মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ বিষয়ে জানানো হয়। চার দিনের এই উত্তরাঞ্চল সফরে তারেক রহমান সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা সফর করবেন। তার আগে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইল সফর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ই জানুয়ারি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন তারেক রহমান। সেখানে এক রাত থাকবেন তিনি। পরদিন ১২ই জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর যাওয়ার কথা রয়েছে তার।
এরপর দিনাজপুরে সফর শেষ করে ঠাকুরগাঁওয়ে যাবেন তারেক রহমান। রাতে সেখানেই থাকবেন। পরদিন ১৩ই জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুর যাবেন তিনি। রাতে রংপুরে থাকার পরদিন ১৪ই জানুয়ারি সেখান থেকে বগুড়ায় ফিরবেন তারেক রহমান। পরে সেখান থেকেই ঢাকায় ফিরে আসার কথা জানিয়েছে তার দল বিএনপি।
চার দিনের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়াসহ আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের এই সফরে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে দলটি।
উত্তরাঞ্চলের ১০ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান