প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১০:২২ এএমআপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত আলাপ-কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গণমাধ্যমসূত্রে নিহতদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেনের নাম জানা গেছে, অন্যদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্র জানিয়েছে, আরপি পরিবহনের সেই বাসটি বরিশাল থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অন্যদিকে বালুবোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিলো। ভোর ৫টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন।
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

বিষয়: