খালেদা জিয়া কীভাবে প্রথম নারী প্রধানমন্ত্রী হন?

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম

বেগম খালেদা জিয়া- বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য ও অপরিহার্য নাম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং একজন গৃহবধূ থেকে তিনি হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু এই পথচলা সহজ ছিল না। কারাবাস, অপমান, রাজনৈতিক ষড়যন্ত্র, ব্যক্তিগত শোক -সবকিছুর মধ্য দিয়েও তিনি আপসহীন থেকেছেন নিজের অবস্থানে।

এই লং ভিডিও ডকুমেন্টারিতে আমরা ফিরে তাকিয়েছি খালেদা জিয়ার ৪৩ বছরের রাজনৈতিক সংগ্রামের দিকে-

কীভাবে তিনি বিএনপির নেতৃত্বে এলেন? কীভাবে স্বৈরশাসনবিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠলেন? কীভাবে তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেতা হলেন? ২০১৮ সালের কারাবাস থেকে ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং কেন মৃত্যুর পরেও তিনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন?

এই ভিডিও স্টোরি শুধু একজন সংগ্রামী নারী নেত্রীর গল্প নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, আন্দোলন এবং এক আপসহীন এক নারীর ইতিহাস।