তারেক রহমান: শৈশব, উত্থান, নির্বাসন ও প্রত্যাবর্তন
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএমআপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ এএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি করেছে নতুন প্রত্যাশা, উদ্দীপনা ও আবেগ।
এই ভিডিওতে আমরা ফিরে গেছি তারেক রহমানের শৈশবে – সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারে বেড়ে ওঠা, বাবার হত্যাকাণ্ড, রাজনৈতিক সংগ্রাম, ছাত্ররাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগঠক হিসেবে উত্থান, হাওয়া ভবন বিতর্ক, ওয়ান-ইলেভেন, গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন, দীর্ঘ লন্ডন নির্বাসন, ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং মায়ের সঙ্গে বিচ্ছিন্ন জীবনের করুণ অধ্যায়।
কীভাবে প্রবাসে থেকেও তিনি বিএনপির ‘ডি ফ্যাক্টো’ নেতা হয়ে উঠলেন? ১৮ বছরের দমন-পীড়ন বিএনপিকে ভাঙতে পারেনি কেন? তারেক রহমান কি সত্যিই বদলে গেছেন? ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে তার ভূমিকা কী হতে পারে?
২০ মিনিটের এই ডকু–ভিডিওতে উঠে এসেছে- তারেক রহমানের রাজনৈতিক উত্থান ও পতন নির্যাতন ও নির্বাসনের অজানা অধ্যায়, বিএনপির পুনর্জাগরণ ও ফিনিক্স হয়ে ফেরা, পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি, তারেক রহমানের দেশে ফেরার তাৎপর্য এবং তার ভবিষ্যৎ বাংলাদেশের নেতা হয়ে ওঠার পথে তার সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো।