প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ এএমআপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত।
৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে জায়গা পেয়েও শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। তাকে ঘিরে তৈরি হয়েছিল ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় ও কূটনৈতিক টানাপোড়েন। সেই ঘটনার রেশ কাটার আগেই আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। এবার কি মিলবে তার খেলার সুযোগ?
বছরের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা শুধু একজন ক্রিকেটারের দল পাওয়া বা না পাওয়ার ঘটনা ছিল না। মাঠের বাইরের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনও জড়িয়ে পড়েছিল এর সঙ্গে। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) জায়গা করে নিয়েও শেষ পর্যন্ত আইপিএলে খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসারের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় বাংলাদেশ। এমনকি নিরাপত্তার প্রশ্ন তুলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তও নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে মোস্তাফিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে তৈরি হয়েছিল অস্বস্তিকর এক অধ্যায়।
সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন মোস্তাফিজ। আগামী মৌসুমের মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফলে নতুন করে প্রশ্ন উঠছে, গতবারের ঘটনার পর এবার কোনো ফ্র্যাঞ্চাইজি কি মোস্তাফিজকে দলে নেওয়ার আগ্রহ দেখাবে? নিলামে দল পেলেও শেষ পর্যন্ত তার আইপিএলে খেলা কতটা নিশ্চিত হবে?
মোস্তাফিজের আইপিএল-যাত্রা
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন মোস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে টুর্নামেন্টে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। দুর্দান্ত বোলিং করে জিতেছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও মোস্তাফিজ।
এরপর একে একে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সব মিলিয়ে পাঁচটি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় মৌসুম আইপিএল খেলেছেন এই বাঁহাতি পেসার।
এ পর্যন্ত আইপিএলে ৬০টি ম্যাচ খেলে তার উইকেট ৬০টি। ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ১৩ করে।
মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আগামী মৌসুমের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ই নভেম্বর পর্যন্ত ক্রিকেটারদের নাম নিবন্ধনের সুযোগ রয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা আইপিএলের মিনি নিলাম। এবারের নিলামে দলগুলোকে পুরো স্কোয়াড নতুন করে সাজানোর সুযোগ থাকছে না। নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের সঙ্গে প্রয়োজন অনুযায়ী নতুন খেলোয়াড় যুক্ত করেই দল গড়বে ফ্র্যাঞ্চাইজিগুলো।
প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ এবং সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলে নিলামে দলগুলোর হাতে থাকা অর্থের পরিমাণ চূড়ান্ত হবে।
তবে মোস্তাফিজের ক্ষেত্রে এবারের নিলাম কেবল আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পাওয়ার লড়াই নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গতবারের ঘটনাও।
কী ঘটেছিল মোস্তাফিজকে ঘিরে?
২০২৬ সালের আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের এই পেসারকে দলে নেওয়ার পরপরই ভারতে শুরু হয় বিতর্ক।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং কয়েকজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মহল থেকে মোস্তাফিজকে আইপিএলে খেলানোর বিরোধিতা করা হয়। কয়েকজন রাজনৈতিক নেতা এবং ধর্মীয় ব্যক্তিত্ব কেকেআরের সিদ্ধান্তের সমালোচনা করেন।
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, মোস্তাফিজকে খেলানো হলে তারা ম্যাচ বানচালের চেষ্টা করতে পারেন। এমনকি স্টেডিয়ামে ঢুকে পিচ নষ্ট করার হুমকিও দেওয়া হয়েছিল। বিজেপি ও শিবসেনার কয়েকজন নেতা কেকেআরের সহমালিক বলিউড তারকা শাহরুখ খানকেও আক্রমণ করেন।
এরপর ৩রা জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছিলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশ মেনে শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে ছেড়ে দেওয়ার পর বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও পায় ফ্র্যাঞ্চাইজিটি।
একজন ক্রিকেটারকে নিলামে কিনে নেওয়ার পরও এভাবে দল থেকে বাদ দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। বিষয়টি দ্রুতই ক্রিকেটের মাঠ ছাড়িয়ে দুই দেশের সম্পর্কের আলোচনায় চলে আসে।
মোস্তাফিজের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিসিআইয়ের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরও ভারতে খেলতে না পারলে পুরো বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার নিরাপত্তা কতটা নিশ্চিত?
আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার নির্দেশ দেন। একই সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানানোর কথাও বলেন তিনি।
এ ছাড়া বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতিও অনুরোধ জানান ক্রীড়া উপদেষ্টা।
এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায়। এ নিয়ে আইসিসি, বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কয়েক দফা আলোচনা হয়।
বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি, শেষ পর্যন্ত অংশ নেয়নি বাংলাদেশ
মোস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে। বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি সামনে রেখে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি আইসিসি।
২১এ জানুয়ারি অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করা হয়। আইসিসি জানায়, ভারতের বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকদের জন্য নির্দিষ্ট বা যাচাইযোগ্য কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।
আইসিসির যুক্তি ছিল, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। নিরাপত্তা ঝুঁকির সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ম্যাচ স্থানান্তর করা হলে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রেও নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হতে পারে।
তবে আইসিসির সিদ্ধান্তের পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না, শ্রীলঙ্কায় খেলতে চায়।
শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করার কথাও জানায় আইসিসি।
এবার কি বদলাবে পরিস্থিতি?
মোস্তাফিজের আইপিএল-যাত্রায় গতবারের ঘটনাটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েও মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার আবারও নিলামে নাম লিখিয়ে নতুন করে সুযোগের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই পেসার।
ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে মোস্তাফিজের নতুন করে কিছু প্রমাণ করার নেই। আইপিএলে তার অভিজ্ঞতা, কাটার ও স্লোয়ারের কার্যকারিতা এবং বিভিন্ন কন্ডিশনে বোলিং করার দক্ষতা তাকে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আকর্ষণীয় করে তুলতে পারে।
কিন্তু এবারের নিলামে তার জন্য চ্যালেঞ্জটা শুধু ক্রিকেটীয় নয়। গতবারের ঘটনার পর কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী হবে কি না, আর দলে নিলেও শেষ পর্যন্ত খেলার সুযোগ কতটা নির্বিঘ্ন হবে, সেই প্রশ্নও থেকে যাচ্ছে।
বছরের শুরুতে যে মোস্তাফিজকে ঘিরে আইপিএল ও দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে এত বড় বিতর্ক তৈরি হয়েছিল, সেই মোস্তাফিজই আবার ফিরছেন নিলামের আলোচনায়। এবার তার ভাগ্যে কী আছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত।
সেই মোস্তাফিজই আবারও নাম লেখালেন আইপিএল নিলামে

বিষয়: