নেইমার যাচ্ছেন আমেরিকা, ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা
প্রায় তিন বছর চোট, ফিটনেস সংকট এবং সমালোচনার সঙ্গে লড়াই করার পর অবশেষে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার।
আলাপ স্পোর্টস
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:৪৫ এএমআপডেট : ১৯ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরলেন নেইমার। এক সময় যেটাকে অসম্ভব বলেই মনে হচ্ছিল, সেটাই এখন বাস্তব। প্রায় তিন বছর চোট, ফিটনেস সংকট এবং সমালোচনার সঙ্গে লড়াই করার পর অবশেষে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ার গত কয়েক বছরে বড় ধাক্কা খেয়েছিল। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায় তার। দীর্ঘ অস্ত্রোপচারের পর মাঠে ফিরলেও আগের ছন্দে ফিরতে পারেননি তিনি।
আল হিলালে সময়টা ছিল হতাশার, ইনজুরি আর সীমিত ম্যাচ খেলায় অনেকেই ধরে নিয়েছিলেন ব্রাজিল অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে।
তবে নেইমার হাল ছাড়েননি। ২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নিজের ক্যারিয়ার নতুনভাবে গড়ার চেষ্টা শুরু করেন। ওজন কমানো, আলাদা ফিটনেস প্রোগ্রাম এবং নিয়মিত ম্যাচ খেলার মাধ্যমে ধীরে ধীরে নিজের শারীরিক অবস্থার উন্নতি করেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক মাসে তার পারফরম্যান্স এবং শারীরিক প্রস্তুতি কোচিং স্টাফকে মুগ্ধ করেছে।
বিশ্বকাপের আগে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি শুরুতে নেইমারকে ডাকেননি। ইতালিয়ান এই কোচ দায়িত্ব নেওয়ার পর দলকে তরুণদের ওপর গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার কারণেই শেষ পর্যন্ত নেইমারের দিকে ফিরতে হয়েছে তাকে।
বিশেষ করে রদ্রিগো এবং এস্তেভাও ইনজুরিতে ছিটকে যাওয়ার পর আক্রমণভাগে অভিজ্ঞ একজন খেলোয়াড়ের প্রয়োজন আরও বেড়ে যায়। সেই জায়গাতেই নেইমারের অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছে।
ব্রাজিল দলে অবশ্য আগের মতোই আছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া। তবে এই বিশ্বকাপে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র এখন নেইমারই। কারণ এটি হয়তো তার শেষ বিশ্বকাপ।
ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ১৩০টির বেশি ম্যাচ খেলে ৭৯ গোল করেছেন নেইমার, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ২০১৪ এবং ২০২২ বিশ্বকাপে ইনজুরির কারণে স্বপ্নভঙ্গ হয়েছিল তার। তাই ২০২৬ বিশ্বকাপকে নিজের অসমাপ্ত গল্প পূরণের শেষ সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড