দলটির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বেশিরভাগ নেতাই জয় পেয়েছেন। বিএনপি থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা-১৭ দুই আসন থেকেই জয় পেয়েছেন।
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ এএমআপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে জয় নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত বেসরকারি তথ্য অনুযায়ী, ১৭১টি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
এখন পর্যন্ত ২২২টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি জোট পেয়েছে ১৭১টি আসন, আর জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট পেয়েছে ৪৪টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
দলটির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বেশিরভাগ নেতাই জয় পেয়েছেন। বিএনপি থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা-১৭ দুই আসন থেকেই জয় পেয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ে পেয়েছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। এ ছাড়া কক্সবাজার-১ আসন থেকে জয় পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
পঞ্চগড়-১ আসন থেকে জয় পেয়েছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির। তিনি হারিয়েছেন এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলমকে। খুলনা-৫ আসনে জয় পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আলী আসগর। তার আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম পরোয়ার। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজ্জামান বাবর, ঢাকা-৬ থেকে ইশরাক হোসেন ও চট্টগ্রাম-১১ থেকে জয় পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া বিএনপির সমর্থন নিয়ে জয় পেয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
এনসিপি থেকে জয় পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা-৪ আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। এ ছাড়া নোয়াখালী-৬ আসন থেকে জয় পেয়েছে হান্নান মাসউদ।
সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
দলটির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বেশিরভাগ নেতাই জয় পেয়েছেন। বিএনপি থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা-১৭ দুই আসন থেকেই জয় পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে জয় নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত বেসরকারি তথ্য অনুযায়ী, ১৭১টি আসনে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট।
এখন পর্যন্ত ২২২টি আসনের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি জোট পেয়েছে ১৭১টি আসন, আর জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট পেয়েছে ৪৪টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।
দলটির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বেশিরভাগ নেতাই জয় পেয়েছেন। বিএনপি থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা-১৭ দুই আসন থেকেই জয় পেয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ে পেয়েছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। এ ছাড়া কক্সবাজার-১ আসন থেকে জয় পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
পঞ্চগড়-১ আসন থেকে জয় পেয়েছেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে বিএনপি প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির। তিনি হারিয়েছেন এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলমকে।
খুলনা-৫ আসনে জয় পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আলী আসগর। তার আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম পরোয়ার। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজ্জামান বাবর, ঢাকা-৬ থেকে ইশরাক হোসেন ও চট্টগ্রাম-১১ থেকে জয় পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।